এই ইঁদুর দৌড়ে জীতেও শেষে কিন্তু আমরা সবাই ইঁদুর এটা মনে রাখা উচিত অতএব আমাদের দরকার আমরা নিজেদের আর আমাদের ভবিষ্যতকে এই ইঁদুর দৌডের থেকে পৃথক করে দেখি | নিজের মনে একটু বিবেচনা করে দেখি, কত রকম ভাবে নিজেকে দাঁড় করা যায়ে | জীবনের মূল হলো সমৃদ্ধির সাথে স্থিরতা এবং বিশ্বাস কিন্তু যখন আমরা এই ইঁদুর দৌড়ে মগ্ন তখন আমাদের এই মূল মন্ত্র মনে থাকে না | আমরা শুধু এক অপরকে পরাস্থ করার জন্য কাজ করি এবং এর পরিনাম আমাদের জন্য খুব ঘাতক হয়ে | আমার এই কবিতা সেই ইঁদুর দৌডের ওপর সমর্পিত ......

মনের ভিতর কত বিচার
এদিক ওদিক দেয় হানা
সব চিন্তা এড়িয়ে গিয়ে
দৌড় দেয় দেখো ইঁদুর ছানা .....
জন্ম থেকেই বলে জনক
যেতে হবে অনেক আগে ...
কোথায় যাব জানে না সে
অন্ধকারে মন টা রাগে ....
সুনবে কখন কথা মনের?
ভাববে কখন নিজের মত?
প্রতিযোগিতার বিকট দানব
আনে মনে ঘেন্না যত .....
সবুজ পাতা মনটা যে তার
সূকিয়ে যায়ে চাপের তাপে
ছোট বয়েসেই কত বড় সে
সমাজ সেটাই বসে মাপে ......
পাঠশালাতে প্রথম শ্রেনী
হতে হবে খেলায় ভালো ...
মনটা যে তার খুঁজে বেড়ায়
অন্ধ যুগে মনের আলো .....
ভূগোল, গণিত আর ভাষাতে
হতে হবে খাটি সোনা .....
সব চিন্তা এড়িয়ে গিয়ে
দৌড় দেয় দেখো ইঁদুর ছানা .....
দেখে যখন একটা ইঁদুর
টপকে গেল পিঠ টা বেয়ে
দ্রুত বেগে ছোটে আরো
ইঁদুর ছানার পিঠে চেয়ে ..
কখন আমি পার পাব?
কখন যাব আরো আগে?
কখন দেখব চাঁদের পাহাড়?
প্রশ্ন যত মনে লাগে .....
ইঁদুর দৌড়ে জীতে ছানা
ইঁদুর হয়ে ঘরে ফেরে .....
মনটা এখনো ভয়ে মরে
ফের যদি কেউ পিছু করে ....
জগত জুড়ে হাথের তালী
মনটা কেন করে অধীর
ইঁদুর দৌড়ের কোলাহলে
মনটা যেন হলো বধির ......
No comments:
Post a Comment